দেশিয় অ্যাপের অ্যাম্বাসেডর হলেন পলক

১২ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৪৩  
বাংলাদেশের সোশ্যাল লাইফস্টাইল অ্যাপ ‘কথা’ এর অ্যাম্বাসেডর হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার (১২ ফ্রেরুয়ারি) বিকেলে রাজধানীর জনতা টাওয়ারে অ্যাপটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এই সময় তিনি বলেন, আমরা ফেসবুক ও গুগলের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। আর এইটা সম্ভব হবে ‘কথা’ অ্যাপসের মাধ্যমে। ভাষার মাসে বাংলা ভাষায় এই অ্যাপস, আমরা চাই আমাদের নিজেদের তথ্য-ভান্ডার থাকুক। তাই আমি অ্যাপটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবো। পলক বলেন, গুগল ও ফেসবুক ব্যবহারের ফলে আমাদের তথ্য তাদের কাছে চলে যাচ্ছে। এই ডাটা একটি বড় সম্পদ। তাই আমাদের নিজেদের তথ্য-ভান্ডার তৈরি করতে হবে। আমাদের নিজেদের সার্চ ইঞ্জিন, উদ্ভাবন তৈরি করে বিশ্ব জয় করবো। কথা অ্যাপসটি বাংলাদেশি এবং বিশ্বজুড়ে বাংলাভাষী মানুষের জন্য বাংলাদেশে তৈরি। এই অ্যাপসে বাংলা ভাষার ব্যবহার প্রচার করা এবং দৈনন্দিন জীবনের দরকারী স্থানীয় সেবা, সর্বশেষ সংবাদ এবং বিনোদন তথ্য থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কথার চেয়ারম্যান মাহবুব জামান ও ব্যবস্থাপনা পরিচালক তাশফিন দেলোয়ার।